জেনিথ ইসলামী লাইফের বিশেষ উন্নয়ন সভা ও বনভোজন

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২৬ পিএম

ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফের বিশেষ উন্নয়ন সভা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এসএম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) কাজী গোলাম মোস্তফা, উপ-মহা ব্যবস্থাপক (উন্নয়ন প্রশাসন) মো. নিজাম উদ্দীন ও সাবেক পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান।

এতে সভাপতিত্ব করেন খুলনা অফিসের ইনচার্জ (প্রকল্প পরিচালক) মো. সাইফুল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মো. মুনিরুজ্জামান, ডা. চাঁদ সুলতানা প্রমুখ।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।