পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ফেনী অঞ্চলের গ্রাহকদের বীমা দাবির ৪ কোটি ৩০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে কোম্পানিটি। মঙ্গলবার (৫ জুলাই) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব চেক হস্তান্তর করা হয়। কোম্পানির এসজিএম মো. সোলায়মান হোসেন সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্

সংবাদ বিজ্ঞপ্তি: পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ফেনী অঞ্চলের গ্রাহকদের বীমা দাবির ৪ কোটি ৩০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে কোম্পানিটি। মঙ্গলবার (৫ জুলাই) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব চেক হস্তান্তর করা হয়।
কোম্পানির এসজিএম মো. সোলায়মান হোসেন সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন ও মো. নওশের আলী নাঈম, ডিএমডি মো. কামাল হোসেন মহসিন, মো. খলিলুর রহমান দুলাল ও সৈয়দ সুলতান মাহমুদ, এসইডি মো. শফিকুল ইসলাম মাসুম, ইডি মো. সেলিম মিয়া ও মো. ফরিদ উদ্দিন নিজামী।
অনুষ্ঠানে বীমা কোম্পানিটির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।