সংবাদ বিজ্ঞপ্তি: ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের ১০% নগদ লভ্যাংশঅনুমোদন করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি। বৃহস্পতিবার (৯ জুলাই) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ৩৯তম বার্ষিক সাধারণ সভায় এই অনুমোদন দেয়া হয়।
কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বার্ষিক সাধারণ সভায় ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আহমদ, পরিচালক রিয়াজ উদ্দিন আহমদ, রাকিবা বানু, সবিতা ফেরদৌসী, দিলরুবা শারমিন, উম্মে খাদিজা মেঘনা, স্বাধীন পরিচালক মো: হাফিজউল্লাহ এবং মাহবুবা হোসেইন উপস্থিত ছিলেন।
সভায় আরো উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এএনএম ফজলুল করিম মুন্সি, প্রধান হিসাব কর্মকর্তা মাঈন উদ্দিন, এবিআইএ, এফসিএস এবং কোম্পানি সচিব এফজেএম হাফিজা সুলতানা।
শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ৩৯তম বার্ষিক সাধারণ সভার সকল এজেন্ডা অনুমোদিত হওয়ায় শেয়ারহোল্ডারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ।
এ ছাড়াও ২০২৫ সালে কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি'র প্রিমিয়াম আয় ও মুনাফা বৃদ্ধি পাওয়ায় এবং ক্রেডিট রেটিং 'ট্রিপল-এ' অর্জন করায় চেয়ারম্যান সকল স্তরের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
তিনি বর্তমান গণতান্ত্রিক সরকার এবং আইডিআরএ'র নবনিযুক্ত চেয়ারম্যানকে অভিনন্দন জ্ঞাপন করেন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।