মেঘনা লাইফের এজিএমে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ১১:৩৮ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ জানান, ২০২৫ সালে মেঘনা লাইফ ২৮৬ কোটি ৭৮ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে।

তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পলিসিহোল্ডারদের সেবা উন্নত করার পরিকল্পনা নিয়েছে কোম্পানিটি।

নিজাম উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল), পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ, জান্নাতুল ফেরদৌস, মো. জাহিদ আনোয়ার খান, মো. মঈন উদ্দিন, দিলরুবা শারমিন ও সবিতা ফেরদৌসী অংশ নেন।

এ ছাড়া ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক এফসিএসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় যুক্ত ছিলেন। সভা পরিচালনা করেন এএমডি ও কোম্পানি সচিব এনামুল হক খান এসিএস।

সভায় ২০২৬ সালের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।