এভারকেয়ার হাসপাতালের সঙ্গে স্বাস্থ্যসেবা চুক্তি করেছে সোনালী লাইফ

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১১:৩৩ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি তাদের বীমাগ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত সুবিধাভোগীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে এভারকেয়ার হাসপাতাল ঢাকার পরিচালনাকারী এসটিএস হোল্ডিংস লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

চুক্তির আওতায় সোনালী লাইফের বীমাগ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত সুবিধাভোগীরা এভারকেয়ার হাসপাতাল ঢাকায় ইনডোর ও আউটডোর চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ডায়াগনস্টিক ও ল্যাবরেটরি পরীক্ষা এবং হাসপাতালে ভর্তি ও চিকিৎসা সমন্বয়ের সুবিধা পাবেন।

এ ছাড়া ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স, ফার্মেসি, হোম সার্ভিস ও জরুরি স্বাস্থ্য সহায়তার জন্য ডেডিকেটেড হটলাইন ব্যবহারের সুযোগ থাকবে।

হাসপাতালের করপোরেট সাপোর্ট ডেস্কের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট, চিকিৎসা সমন্বয় ও রোগী সহায়তাও দেয়া হবে।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, এভারকেয়ার হাসপাতালের সঙ্গে এই চুক্তি তাদের গ্রাহকদের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়াবে।

পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া বলেন, স্বাস্থ্য ও আর্থিক নিরাপত্তা একে অপরের সঙ্গে সম্পর্কিত। এই চুক্তির মাধ্যমে বীমাগ্রাহক ও অনুমোদিত সুবিধাভোগীরা প্রয়োজনের সময় চিকিৎসাসেবা নিতে পারবেন।

পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়াল বলেন, এভারকেয়ার হাসপাতালের সঙ্গে এই সমঝোতা গ্রাহকদের স্বাস্থ্যসেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করতে সহায়তা করবে।

সোনালী লাইফের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসটিএস হোল্ডিংস লিমিটেডের পক্ষে এভারকেয়ার হাসপাতাল ঢাকার জিএম ও করপোরেট মার্কেটিং হেড এ এম আবুল কাশেম এবং সোনালী লাইফের পক্ষে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।