ঝিনাইদহে বেঙ্গল ইসলামি লাইফের তিন লাখ টাকার মৃত্যুদাবি পরিশোধ

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৫:৩৮ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: ঝিনাইদহে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এক গ্রাহকের মৃত্যুর পর তার নমিনিকে ৩ লাখ ১৪ হাজার টাকার মৃত্যুদাবি পরিশোধ করা হয়েছে।

কোম্পানিটির ঝিনাইদহ শাখার গ্রাহক কনস্টেবল আক্তারুজ্জামানের মৃত্যুর পর এই দাবি পরিশোধ করা হয়।

এ উপলক্ষে ঝিনাইদহে আয়োজিত এক অনুষ্ঠানে নমিনির হাতে দাবির চেক তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির ঝিনাইদহ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।

পরিবারের আর্থিক নিরাপত্তায় বীমার গুরুত্ব তুলে ধরে এম এ মজিদ মৃত্যুদাবি পরিশোধ করায় বেঙ্গল ইসলামি লাইফ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বেঙ্গল ইসলামি লাইফের ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালী বলেন, গ্রাহকদের আর্থিক নিরাপত্তা দেয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও কোম্পানিটি কাজ করছে।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম তপন বলেন, বেঙ্গল ইসলামি লাইফ শরিয়াহভিত্তিক তাকাফুল লাইফ, স্বাস্থ্য ও পেনশন স্কিমের মাধ্যমে বীমাসেবা দিয়ে আসছে। গ্রাহকসেবায় ডিজিটাল অ্যাপও ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে ঝিনাইদহ চেম্বারের সাবেক সভাপতি নাসিম উদ্দীন, ব্যাংকার নূরুল ইসলাম, কোম্পানির ডেপুটি প্রজেক্ট হেড হাবিবুর রহমান ও ঝিনাইদহ অফিস ইনচার্জ মো. শাহিন আলমসহ কোম্পানির গ্রাহক ও বীমাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।