গ্রুপ বীমা দাবির চেক হস্তান্তর করল রুপালী লাইফ ইন্স্যুরেন্স

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ১২:১৬ এএম

সংবাদ বিজ্ঞপ্তি: রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গ্রুপ বীমা দাবির ১১ লাখ ৩১ হাজার ৭৬১ টাকার। সম্প্রতি নর্দান ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ভাইস প্রেসিডেন্ট মরহুম শামসুল আলমের মৃত্যুতে এই চেক হস্তান্তর করা হয়।

উক্ত চেক হস্তান্তর করেন রূপালী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া।

নর্দান ইসলামী ইন্স্যুরেন্স পক্ষে চেক গ্রহণ করেন কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব নাসির উদ্দিন। আরো উপস্থিত ছিলেন পরিচালক আবদুল্লাহ জামিল মতিন, মোহাম্মদ আজিম এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক।

রূপালী লাইফের পক্ষে উপস্থিত ছিলেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আবদুল্লাহ এবং মো. হারুনুর রশিদ।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।