সংবাদ বিজ্ঞপ্তি: প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি ইন্ডোফিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের সাবেক ব্যবস্থাপক আবু রাশেদের মৃত্যুদাবি হিসেবে ২০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে।
ইন্ডোফিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির গ্রুপ ও ওভারসিজ বিভাগের প্রধান মো. খায়রুল হাসান প্রতিষ্ঠানের কান্ট্রি হেড মোহাম্মদ শহীদুল আলম এবং এক্সিকিউটিভ অ্যাডমিন শাসীকুর রহমানের হাতে মৃত্যুদাবির ২০ লাখ টাকার চেক তুলে দেন।
এ সময় উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।