বেঙ্গল ইসলামি লাইফের অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ১২:১২ এএম

সংবাদ বিজ্ঞপ্তি: বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীতে কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম।

সভায় ২০২৬ সালের প্রথম ছয় মাসে কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম ও অর্জন পর্যালোচনা করা হয়। একই সঙ্গে বছরের বাকি ছয় মাসে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় কৌশল ও করণীয় নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন প্রকল্পের প্রকল্প প্রধান, উপ-প্রকল্প প্রধান ও সহকারী প্রকল্প প্রধানরা অংশ নেন। এছাড়া প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন ব্রাঞ্চ সার্ভিস বিভাগের প্রধান শাহাদাত হোসেন ভূইয়া।

সভায় এম এম মনিরুল আলম নবায়ন প্রিমিয়াম সংগ্রহে গুরুত্ব দেয়ার পাশাপাশি গ্রাহকের স্বার্থ সংরক্ষণ এবং সেবার মান উন্নয়নের ওপর জোর দেন। তিনি বলেন, দক্ষ ও যোগ্য জনবল নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের সাংগঠনিক সক্ষমতা আরও শক্তিশালী করা প্রয়োজন।

তিনি আরও বলেন, চলতি বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ব্যবসা সম্প্রসারণ এবং গ্রাহককেন্দ্রিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপ-প্রকল্প প্রধান ও সহকারী প্রকল্প প্রধানরা নিজ নিজ কর্মপরিকল্পনা এবং লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল তুলে ধরেন। এ সময় প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল করা এবং গ্রাহকসেবা উন্নয়নে বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।