সংবাদ বিজ্ঞপ্তি: বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের স্মার্ট ড্রিম প্রজেক্টের উদ্যোগে ‘ম্যানেজার কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর দ্য রয়েল গার্ডেন রেস্টুরেন্টে মঙ্গলবার (৪ আগস্ট) আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও স্মার্ট ড্রিম প্রজেক্টের প্রধান মো. ওমর ফারুক।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট ড্রিম প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট হেড (ডিপিএইচ) মো. ইউনুস আলী, মো. সাজ্জাদ হোসেন, এম. এস. হোসাইন, মো. মাসুদ এবং হাবিবুর রহমান। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে স্মার্ট ড্রিম প্রজেক্টের ব্রাঞ্চ ম্যানেজার, সেলস ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট হেডরা এতে অংশ নেন।
সম্মেলনের প্রথম পর্বে উন্নয়ন কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংগঠনিক সক্ষমতা উন্নয়ন এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে ‘টিম বিল্ডিং, রিক্রুটমেন্ট অ্যান্ড বিজনেস বুস্টিং’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি পরিচালনা করেন ডিএমডি ও স্মার্ট ড্রিম প্রজেক্টের প্রধান মো. ওমর ফারুক।
দ্বিতীয় পর্বে সফল ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এ সময় কয়েকজন উন্নয়ন কর্মকর্তার হাতে গাড়ির চাবি হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এম এম মনিরুল আলম। পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কর্মকর্তাদেরও পুরস্কৃত করা হয়।
এ ছাড়া বিদেশ ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে মালয়েশিয়া সফরের যোগ্যতা অর্জনকারী কর্মকর্তাদের সংবর্ধনা দেয়া হয়।
সম্মেলনে অংশগ্রহণকারীদের ব্যবসা সম্প্রসারণ, নেতৃত্বের দক্ষতা উন্নয়ন, টিম ব্যবস্থাপনা এবং বিক্রয় কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।