সংবাদ বিজ্ঞপ্তি: প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির আওতায় প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের করপোরেট গ্রাহক, পলিসিহোল্ডার এবং কর্মকর্তারা হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের বিভিন্ন সেবায় বিশেষ মূল্যছাড় ও মানসম্মত সেবা উপভোগ করতে পারবেন।
সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের পক্ষে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার দিপংকর দে, ডিরেক্টর (ফাইন্যান্স) মো. তানভির আহমেদ এবং ম্যানেজার (এইচআর) সেন্টু মারমা। প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. শহীদুল ইসলাম এবং ম্যানেজার (গ্রুপ অ্যান্ড ওভারসিজ) মো. খায়রুল হাসান। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।