সংবাদ বিজ্ঞপ্তি: দেশের বীমা খাতে ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ‘জেনিথ পলিসিহোল্ডার অ্যাপ’। রোববার (২ আগস্ট) বীমা কোম্পানিটির প্রধান কার্যালয়ে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
এর ফলে কোম্পানিটির বীমা গ্রাহকরা এখন থেকে এই আধুনিক মোবাইল অ্যাপ এবং সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে নিরাপদ, দ্রুত এবং সহজ উপায়ে তাদের পলিসি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।
এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকসেবাকে আরও স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর এবং সময়োপযোগী করার অঙ্গীকার বাস্তবায়নের পথে এক অনন্য পদক্ষেপ গ্রহণ করেছে।
গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে এখন অ্যাপটি ব্যবহার করতে পারবেন যেকেউ।
অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উন্মোচন ও এর প্রযুক্তিগত বিভিন্ন দিক তুলে ধরেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান এবং চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. আরিফ হোসেন।
উদ্বোধনী বক্তব্যে মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান বলেন, গ্রাহকদের দ্রুত ও স্বচ্ছ সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য। এই অ্যাপের মাধ্যমে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সেবা এখন আরও সহজ ও গ্রাহকবান্ধব হয়ে উঠলো।
কোম্পানির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. আরিফ হোসেন জানান, গ্রাহকসেবাকে যুগোপযোগী করতে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করতেই এই অ্যাপটি ডিজাইন করা হয়েছে। অ্যান্ড্রয়েড ও আইওএস (আইওএস) উভয় প্ল্যাটফর্মের গ্রাহকরাই এখন থেকে প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ঘরে বসেই তাদের পলিসির যাবতীয় সুবিধা উপভোগ করতে পারবেন।
যেসব সুবিধা রয়েছে জেনিথ পলিসিহোল্ডার অ্যাপ-এ:
সহজ ডাউনলোড: অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য যথাক্রমে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর -এ সহজলভ্য।
পলিসি ড্যাশবোর্ড: পলিসির বর্তমান অবস্থা ও বিস্তারিত তথ্য এক নজরে দেখার সুবিধা।
অনলাইন প্রিমিয়াম পেমেন্ট: সহজ ও নিরাপদ উপায়ে অনলাইনে প্রিমিয়াম পরিশোধ।
তাৎক্ষণিক রিসিট: পেমেন্ট হিস্ট্রি ও মানি রিসিট তাৎক্ষণিকভাবে দেখা ও ডাউনলোড।
লোন ও সারেন্ডার সুবিধা: পলিসির বিপরীতে লোনের যোগ্যতা, সম্ভাব্য লোনের পরিমাণ এবং সারেন্ডার ভ্যালু যাচাই।
বোনাস ও বেনিফিট ট্র্যাকিং: অর্জিত বোনাস, সারভাইভাল বেনিফিট, ম্যাচুরিটি ও মৃত্যু দাবির তথ্য পর্যবেক্ষণ।
নমিনি ও ডকুমেন্টেশন: নমিনি সংক্রান্ত তথ্য যাচাই এবং প্রয়োজনীয় ফরম ও ডকুমেন্ট ডাউনলোড।
অনলাইন কাস্টমার সাপোর্ট: অভিযোগ, মতামত ও সেবার অনুরোধ সরাসরি অনলাইনে জমা দেয়ার সুবিধা।
বীমা কোম্পানিটি বলছে, অ্যাপটি ব্যবহার করে গ্রাহকরা এখন অফিসে না গিয়েও অধিকাংশ প্রয়োজনীয় সেবা নিজ হাতেই সম্পন্ন করতে পারবেন, যা সময় ও ভোগান্তি দুটোই কমাবে।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বিশ্বাস করে, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ দেশের বীমা শিল্পে আধুনিক, স্বচ্ছ ও গ্রাহককেন্দ্রিক সেবার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সকল গ্রাহকদের গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে জেনিথ পলিসিহোল্ডার অ্যাপ ডাউনলোড করে আধুনিক এই ডিজিটাল সেবার সুবিধা গ্রহণের জন্য আহবান জানিয়েছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যরেন্স কর্তৃপক্ষ।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।