বিআইপিডি-তে ‘বীমা জরিপ ও ক্ষতি নিরূপণ’ বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৫ পিএম

বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট লিমিটেডের (বিআইপিডি) উদ্যোগে ২৮ ও ২৯ জুলাই, ২০২৬ তারিখে দুই দিনব্যাপী ‘বীমা জরিপ ও ক্ষতি নিরূপণ’ শীর্ষক একটি অনলাইন কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

BIPD

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট লিমিটেডের (বিআইপিডি) উদ্যোগে ২৮ ও ২৯ জুলাই, ২০২৬ তারিখে দুই দিনব্যাপী ‘বীমা জরিপ ও ক্ষতি নিরূপণ’ শীর্ষক একটি অনলাইন কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বীমা খাতের জরিপকারী, ক্ষতি সমন্বয়কারী, সাধারণ বীমা (জীবন-বহির্ভূত) প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের আধুনিক জ্ঞান, দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বীমা বিশেষজ্ঞ এস. এম. শহীদুল্লাহ এবং তিস্তা সার্ভেয়ার্সের বীমা ক্ষতি সমন্বয়কারী খন্দকার কায়েস।

আলোচকবৃন্দ বীমা জরিপ, ক্ষতি নিরূপণ, জরিপ প্রক্রিয়া, প্রতারণা উদ্ঘাটন, প্রতিবেদন প্রস্তুতকরণ, প্রযুক্তির ব্যবহার, আইন ও নৈতিকতা এবং পেশাগত উৎকর্ষ অর্জনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে অভিজ্ঞতা ও বাস্তবভিত্তিক জ্ঞান বিনিময় করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য যেসব বিষয় বিশেষভাবে আলোচনা করা হয়:

বীমা জরিপের মৌলিক ধারণা ও প্রক্রিয়া;

ক্ষতি সমন্বয় এবং দাবি ও জরিপ মূল্যায়নের পার্থক্য;

দাবি গ্রহণযোগ্যতার ক্ষেত্রে জরিপকারী ও বীমা কোম্পানির দায়িত্ব;

কার্যকর জরিপকারীর উদ্দেশ্য, প্রক্রিয়া ও পেশাগত দক্ষতা;

মানসম্মত জরিপ প্রতিবেদন প্রস্তুতের নির্দেশিকা ও সর্বোত্তম অনুশীলন।

দেশের বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা, জরিপ প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিচালক, প্রধান জরিপকারী, ঊর্ধ্বতন জরিপকারী এবং সংশ্লিষ্ট পেশাজীবীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কর্মশালার বিষয়বস্তু, ব্যবহারিক উপস্থাপনা এবং বাস্তব অভিজ্ঞতাভিত্তিক আলোচনাকে অত্যন্ত ফলপ্রসূ ও সময়োপযোগী হিসেবে অভিহিত করেন।

ভবিষ্যতেও বীমা খাতের পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে এ ধরনের সময়োপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিত আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেছে আয়োজক প্রতিষ্ঠান বিআইপিডি।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।