সংবাদ বিজ্ঞপ্তি: এভারকেয়ার হাসপাতাল ঢাকায় চিকিৎসাসেবায় ছাড় পাবেন রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সাধারণ ও গ্রুপ বীমার গ্রাহক এবং কর্মকর্তা-কর্মচারীরা।
এ লক্ষ্যে সোমবার (১৭ আগস্ট) প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এভারকেয়ার হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন করপোরেট মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার ও হেড অব করপোরেট এ এম আবুল কাশেম রনি, ম্যানেজার মো. ইফতেখার হোসেন এবং করপোরেট রিলেশন অফিসার সাবরিন হক ইমতি।
রূপালী লাইফের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক মাহেম রহমান জীম, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া, হেড অব আইটি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওমর ফারুক সোহেল, এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট মো. আবদুল্লাহ এবং মো. হারুনুর রশিদ।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।