ইবনে সিনায় ক্যাশলেস চিকিৎসাসেবা পাবেন সোনালী লাইফের গ্রাহকরা

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০৭:০৬ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকরা ইবনে সিনা ট্রাস্টের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ক্যাশলেস চিকিৎসাসেবা নিতে পারবেন। অর্থাৎ, নির্ধারিত সীমার মধ্যে সেবা নেয়ার সময় তাদের তাৎক্ষণিকভাবে বিল পরিশোধ করতে হবে না।

এ সুবিধা দিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে একটি চুক্তি হয়েছে।

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষর হয়।

ইবনে সিনা ট্রাস্টের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী। সোনালী লাইফের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (ইন-চার্জ) মো. রফিকুল ইসলাম।

এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় থাকা সোনালী লাইফের গ্রাহকরা ইবনে সিনা ট্রাস্টের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চিকিৎসা ও সংশ্লিষ্ট সেবা নিতে পারবেন।

এই সুবিধার কারণে বিশেষ করে জরুরি চিকিৎসার সময় গ্রাহকের ওপর তাৎক্ষণিক অর্থের চাপ কমবে। বিল পরিশোধের প্রক্রিয়াও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

মো. রফিকুল ইসলাম বলেন, ‘সোনালী লাইফ সবসময় গ্রাহককেন্দ্রিক সেবা নিশ্চিত করতে কাজ করছে। ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে চাই।’

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।