চট্টগ্রামে আস্থা লাইফের রিজিওনাল কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৯:৩৭ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: চট্টগ্রামে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ‘রিজিওনাল কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) নগরীর জিইসি মোড়সংলগ্ন কপার চিমনী রেস্টুরেন্টে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত)। উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) সামিরা ইউনুসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে কোম্পানিটির সেলস এক্সিকিউটিভ, ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটরা সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে ২০২৬ সালের ব্যবসায়িক পরিকল্পনা, বীমা বিপণনের সমস্যা ও উত্তরণের উপায় এবং গ্রুপ বীমাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে সনদপত্র ও পুরস্কার দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে শাহ সগিরুল ইসলাম বলেন, লাইফ বীমায় মানুষের আস্থার সংকট দূর করা এবং এ খাতে অবদান রাখার লক্ষ্য নিয়ে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে আস্থা লাইফ গঠন করা হয়েছে।

সম্মেলনে চট্টগ্রাম ও নোয়াখালী শাখাকে জোন অফিস হিসেবে ঘোষণা করেন তিনি। একই সঙ্গে ২০২৬ সালে প্রবৃদ্ধি বাড়াতে প্রিমিয়াম সংগ্রহ, কর্মী নিয়োগ, সময়মতো দাবি নিষ্পত্তি ও ব্যবসা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, 'আমাদের লক্ষ্য কেবল ব্যবসা নয়; সেবাধর্মী মানসিকতাই আমাদের মূল ব্রত।'

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।