গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এবং লিডসউইন লিমিটেডের মধ্যে বীমা চুক্তি স্বাক্ষর  

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩, ১০:৪০ পিএম

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং লিডসউইন লিমিটেডের মধ্যে এডুকেশন কেয়ার সুরক্ষা বীমার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তি: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং লিডসউইন লিমিটেডের মধ্যে এডুকেশন কেয়ার সুরক্ষা বীমার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

লিডসউইন লিমিটেডের নিবন্ধিত স্কুলে অধ্যয়নরত শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এই চুক্তি করা হয়।

মঙ্গলবার (১৪ মার্চ) গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও শেখ রকিবুল করিম এফসিএ, এবং লিডসউইন লিমিটেড এর পক্ষে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক রায়হান নোবেল এই চুক্তিতে স্বাক্ষর করেন।

লিডসউইনের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান মামুন, গার্ডিয়ান লাইফের এসভিপি ও হেড অফ মাইক্রোইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট আব্দুল হালিমসহ লিডসউইন এবং গার্ডিয়ান লাইফের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।