বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রুপ স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষর করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। বুধবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও তাদের

সংবাদ বিজ্ঞপ্তি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রুপ স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। বুধবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এই চুক্তির ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং তাদের পরিবারবর্গ জেনিথ ইসলামী লাইফের স্বাস্থ্য বীমার সুবিধা ভোগ করতে পারবেন।

এই গ্রুপ বীমা চুক্তি পত্রে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এবং জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার, ডীন, বিভাগীয় চেয়ারম্যান, মেডিকেল অফিসার এবং জেনিথ ইসলামী লাইফের কোম্পানি সচিব।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।