কক্সবাজারে ট্রাষ্ট ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৪৫ পিএম

ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) কক্সবাজারের ৯৯ ব্রাইডাল হাউজে কোম্পানির সিনিয়র ডিএমডি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তি: ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) কক্সবাজারের ৯৯ ব্রাইডাল হাউজে কোম্পানির সিনিয়র ডিএমডি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ডিএমডি পারভেজ সাজ্জাদ, জাকির হোসেন, নুর-ই আলম এবং কোম্পানির সকল ডিএমডি ও অত্র কোম্পানির অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি মোহাম্মদ গিয়াস উদ্দীন অনুষ্ঠানে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে আগত কোম্পানির সকল উর্ধ্বতন কর্মকর্তা এবং অফিস ইনচার্জদের ২০২৪ সালের ব্যবসা পরিকল্পনা নিয়ে কৌশলগত আলোচনা করেন।

এছাড়াও তিনি ঘোষনা করেন ২০২৪ সালের ব্যবসা বৃদ্ধি করে ১০০ কোটি টাকা লক্ষ মাত্রা অর্জন করবে। এই লক্ষ্যে তিনি বিভিন্ন কৌশলগত দিক এবং ব্যবসায়িক দিকনির্দেশনা প্রদান করেন উপস্থিত সকলকে।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।