সংগঠন প্রধানগণের সমন্বয়ে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) রাজধানীর বিজয়নগরের সুং গার্ডেন রেস্টুরেন্টে দিনব্যাপী এই সভার আয়োজন করা হয়।
.jpg)
সংবাদ বিজ্ঞপ্তি: সংগঠন প্রধানগণের সমন্বয়ে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) রাজধানীর বিজয়নগরের সুং গার্ডেন রেস্টুরেন্টে দিনব্যাপী এই সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বিআইএফ’এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বিআইএ’র নির্বাহী কমিটির সদস্য এস এম নুরুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন এসভিপি ও ইনচার্জ (অবলিখন ও কাস্টমার সার্ভিস) মোহাম্মদ শাহাদাৎ হোসেন ও হেড অব আইট জুয়েল মুন্সী।
সভার সভাপতিত্ব করেন সংগঠন প্রধান মো. আরিফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দীন।
উল্লেখ্য যে, সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সংগঠন প্রধানগণ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।