প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৪২তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর কারওয়ান বাজারে কোম্পানির প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তি: প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৪২তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর কারওয়ান বাজারে কোম্পানির প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হোসাইন। সভায় উপস্থিত ছিলেন পরিচালক আলহাজ খলিলুর রহমান, এম.এ. আউয়াল, সাইদুর রহমান, নাসির লতিফ, এম.এ. মালেক, নাহরীন ইয়াহিয়া, তাজোয়ার মোহাম্মাদ আউয়াল, সৈয়দ মোহাম্মদ জান, ফরিদা আক্তার এবং স্বতন্ত্র পরিচালক মাহবুব আনাম।
সভায় আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা মো: রেজাউল করিম, মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রপ্ত) শরীফ মোস্তবা, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মেজর (অবসরপ্রাপ্ত) সাদাত মো. মুসা, সিএফও অমর কৃষ্ণ শীল এফসিএ, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান মো. নাসির উদ্দিন এবং কোম্পানি সচিব মোহাম্মদ জাফর আলী এফসিএস।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।