নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত আয়োজন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আগামী ১৭ মার্চ বেলা ১১টায় কর্তৃপক্ষ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার আইডিআরএ’র সদস্য ড. এম মোশাররফ হেসেন স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক সংগ্রাম শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আইডিআরএ’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ইন্স্যুরেন্স একাডেমি, বিআইএ, বিআইএসডিপি, বিআইএফ, সার্ভেয়র্স এসোসিয়েশনসহ বীমাখাত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।