বীমা কোম্পানির উপদেষ্টা নিয়োগ প্রবিধানমালা চূড়ান্ত করতে মতামত চেয়েছে আইডিআরএ

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ পিএম

‘বীমাকারীর উপদেষ্টা নিয়োগ প্রবিধানমালা, ২০২৪’ চূড়ান্ত করতে মতামত আহবান করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ এবং জনসাধারণকে এ সংক্রান্ত খসড়া প্রবিধানমালার বিষয়ে মতামত পাঠাতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: ‘বীমাকারীর উপদেষ্টা নিয়োগ প্রবিধানমালা, ২০২৪’ চূড়ান্ত করতে মতামত আহবান করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ এবং জনসাধারণকে এ সংক্রান্ত খসড়া প্রবিধানমালার বিষয়ে মতামত পাঠাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) কর্তৃপক্ষের পরিচালক (আইন) মোহা. আবদুল মজিত স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ইন্স্যুরেন্স এসোসিয়েশন, ইন্স্যুরেন্স ফোরাম, ইন্স্যুরেন্স একাডেমিসহ সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের পাঠানো হয়েছে।

বীমা কোম্পানির উপদেষ্টা নিয়োগ সংক্রান্ত খসড়া প্রবিধানমালার বিষয়ে মতামত পাঠানোর জন্য চিঠিতে দু’টি ই-মেইল ঠিকানা উল্লেখ করেছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

এতে আরো বলা হয়েছে, নির্ধারিত ই-মেইল ব্যতিত সরাসরি হার্ডকপি গ্রহণযোগ্য নয় এবং নির্ধারিত তারিখের মধ্যে মতামত না পাওয়া গেলে এ বিষয়ে কারো আপত্তি বা মতামত নেই মর্মে কর্তৃপক্ষ কর্তৃক পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।

বীমাকারীর উপদেষ্টা নিয়োগ প্রবিধানমালা, ২০২৪ এর খসড়া দেখতে এখানে ক্লিক করুন

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।