সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সে ঈদ পুনর্মিলনী ও ব্যবসা উন্নয়ন সভা

সংবাদ বিজ্ঞপ্তি: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও ব্যবসা উন্নয়ন সভা’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ের নিজস্ব অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মজিবুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ ইদ্রিস মিয়া তালুকদার। এছাড়া কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।



