ডেস্ক রিপোর্ট: কুমিল্লার কোম্পানীগঞ্জ সার্ভিস সেন্টারে ব্যবসা উন্নয়ন সভা করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আজ সোমবার সকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এসএম নুরুজ্জামান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
এসইভিপি ও কোম্পানীগঞ্জ সার্ভিস সেন্টার ইনচার্জ মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কাদের, ডিজিএম (উন্নয়ন ও প্রশাসন) মো. নিজাম উদ্দিন, ইভিপি মো. আবুল বাসার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইভিপি কে এম মিজান উদ্দিন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।