‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

ডিএআই গ্লোবাল ও গার্ডিয়ান লাইফের মধ্যে গ্রুপ বীমা চুক্তি

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১, ০৫:৫১ এএম

ডেস্ক রিপোর্ট: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি ডিএআই গ্লোবাল, এলএলসি’র সাথে একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে ডিএআই গ্লোবাল এর সমস্ত কর্মকর্তা ও কর্মচারী গ্রুপ বীমা সুবিধা উপভোগ করবেন।  

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত সিইও শেখ রকিবুল করিম, এফসিএ এবং ডিএআই গ্লোবাল এলএলসি এর কান্ট্রি লিড ফাহিম খান তাদের কোম্পানির পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গার্ডিয়ান লাইফ এ তথ্য জানিয়েছে।

গার্ডিয়ান লাইফের পক্ষ থেকে হেড অফ গ্রুপ ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট মাহমুদ আফসার ইবনে হোসেন, হেড অফ গ্রুপ সার্ভিস ইফতেখার আহমেদ, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মীর্জা রাশেদ নেওয়াজ, বিজনেস রিলেশনশিপ ম্যানেজার নিতু বেপারি এবং ডিএআই গ্লোবাল, এলএলসি এর পক্ষ থেকে ফিন্যান্স অ্যান্ড অপারেশন ডিরেক্টর সাইয়েদা আসমা কাকলি এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌