
সংবাদ বিজ্ঞপ্তি: বহুজাতিক কোম্পানি ‘আসমারা’ এর স্থানীয় প্রতিষ্ঠান আসমারা (বিডি) প্রাইভেট ও আসমারা ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একমাত্র লাইফ বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) ঢাকাস্থ আস্থা লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এই চুক্তির মাধ্যমে আসমারা (বিডি) ও আসমারা ইন্টারন্যাশনালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আস্থা লাইফের গ্রুপ বীমার আওতায় জীবন ঝুঁকির বিপরীতে নানাবিধ বীমা কভারেজ পাবেন।
চুক্তি স্বাক্ষর করেন আসমারা (বিডি) প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর মানিষ কুমার উঝা ও আসমারা ইন্টারন্যাশনাল লিমিটেডের কান্ট্রি ম্যানেজার প্রাসাদ শ্রীপতি উপাধ্যায় এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিক (অব.), এনডিসি, পিএসসি, পিএইচডি, এমফিল, পিজিডি (ইউএসএ), এমবিএ, এমএসএস। এছাড়াও উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।