বিনিয়োগকারীদের ৩০% লভ্যাংশ দেয়ার ঘোষণা প্রগতি ইন্স্যুরেন্সের

সংবাদ বিজ্ঞপ্তি: বিনিয়োগকারীদের ৩০% লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবেচনা করে ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার সুপারিশ করা হয়।
রোববার (১২ এপ্রিল) কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ৩৪১তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত ছিলেন পরিচালক আলহাজ খলিলুর রহমান, এম.এ. আউয়াল, সাইদুর রহমান, নাসির লতিফ, এম.এ. মালেক, এ.এস.এম মহিউদ্দিন মোনেম, মো. মুশফিকুর রহমান, নাহরীন ইয়াহিয়া, তাজোয়ার মোহাম্মাদ আউয়াল, সৈয়দ মোহাম্মদ জান, ফরিদা আক্তার এবং স্বতন্ত্র পরিচালক মাহবুব আনাম ও উপদেষ্টা মো. রেজাউল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ সেহাব উল্লাহ আল-মনজুর এসিআইআই (ইউকে), উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মেজর (অবসরপ্রাপ্ত) সাদাত মো. মুসা, সিএফও অমর কৃষ্ণ শীল এফসিএ, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান মো. নাসির উদ্দিন এবং কোম্পানি সচিব মোহাম্মদ জাফর আলী এফসিএস।



