এনআরবি ইসলামিক লাইফের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তি: এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সম্প্রতি রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে অবস্থিত এনআরবি লাইফ মিলনায়তনে উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ জামাল হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক আফতাব আহমেদ, বিএম ইউছুফ আলী, মো. জামাল উদ্দিন, মোস্তফা হেলাল কবির এবং নুরুল আজিম রিফাত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উদ্যোক্তা শেয়ারহোল্ডার মাহফুজুর রহমান, একেএম মুস্তাফিজুর রহমান এবং হোসনে আরা বেগম।



