কুমিল্লার কোম্পানীগঞ্জে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর

সংবাদ বিজ্ঞপ্তি: কুমিল্লার কোম্পানীগঞ্জে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির একটি মৃত্যুদাবির চেক গ্রাহকের পলিসির নমিনির কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (৯ মে) কোম্পানির কোম্পানীগঞ্জ শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে, গ্রাহক জোহরা বেগমের পলিসির নমিনির হাতে ১ লাখ ৯৭ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেকটি হস্তান্তর করেন কোম্পানির বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মো. ছায়েদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, যিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানির অবলিখন ও কাস্টমার সার্ভিস বিভাগের এসভিপি ও ইনচার্জ মোহাম্মদ শাহাদাৎ হোসেন, সংগঠন প্রধান মো. হাবিবুর রহমান এবং দারুস সুন্নাহ আল ইসলামীয়া মাদ্রাসার বিভাগীয় প্রধান আলহাজ হযরত মাওলানা হাফেজ কারী আবু হানিফ।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ শাখা অফিসের ইনচার্জ মো. আবুল বাশার। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র উন্নয়ন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান।

সভা শেষে প্রধান অতিথি ব্যবসা সফল কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন।