ডেস্ক রিপোর্ট: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ২৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ৩৫তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
সভায় সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক তাহের, উপদেষ্টা আলমগীর কবির এফসিএ, পরিচালক নাদের খান, মতিউর রহমান, মজিবুর রহমান, এস আই চৌধুরী, ব্রিগেডিয়ার জে. (অব.) নাসির উদ্দিন আহমেদ, এয়ার কমোডর (অব.) মো. আবু বকর এফসিএ, কে আই হোসেন, স্বতন্ত্র পরিচালক দাস দেব প্রসাদ ও জাকির আহমেদ খান, উদ্যোক্তা শেয়ার হোল্ডার সফিকুর রহমান টিটু, কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, ডিএমডি খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ ও কোম্পানি সচিব মো. আব্দুল ওহাব মিয়ান উপস্থিত ছিলেন।
সভায় কোম্পানির বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন। উপস্থিত শেয়ার হোল্ডারগণ তাদের বক্তব্যে কোম্পানির বর্তমান অগ্রগতি ও সাফল্যের জন্য পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে ২০১৯ সালের ব্যালেন্সসীট ও শেয়ারহোল্ডারদের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ২৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোরশেদ আলম এমপি অংশগ্রহণকারী শেযারহোল্ডার, পরিচালক ও উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে কোম্পানির অগ্রযাত্রা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।