যশোর ও নড়াইলে ৭ কোটি টাকার বীমা দাবি পরিশোধ পপুলার লাইফের

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: যশোর ও নড়াইল অঞ্চলের বীমা গ্রাহকদের ৭ কোটি ২২ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

দ্রুত বীমা দাবি পরিশোধে কোম্পানিটির চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে রোববার (২০ সেপ্টেম্বর) পৃথক দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর মধ্যে যশোর অঞ্চলের গ্রাহকদের ৪ কোটি ৯ লাখ টাকার বীমা দাবির চেক কোম্পানির নিজস্ব সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে হস্তান্তর করা হয়।

অন্যদিকে নড়াইল অঞ্চলের গ্রাহকদের ৩ কোটি ১৩ লাখ টাকার বীমা দাবির চেক নড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে হস্তান্তর করা হয়।

দুই অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী। এ সময় কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মো. কামাল হোসেন ও মো. খলিলুর রহমান সিকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যশোরের অনুষ্ঠানে বি এম ইউসুফ আলী বীমা দাবি দ্রুত ও যথাযথভাবে পরিশোধের ওপর গুরুত্ব দেন। নড়াইলের অনুষ্ঠানে তিনি গ্রাহক সন্তুষ্টি অর্জনে সততা, পরিশ্রম ও পেশাদারিত্ব বজায় রাখার কথা বলেন।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।