সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদকে বিআইএফ'র শুভেচ্ছা

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট সাঈদ আহমেদ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিআইএফের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলীর নেতৃত্বে নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সাঈদ আহমেদ শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য।

এ সময় বিআইএফ নেতৃবৃন্দ নতুন দায়িত্বে তার সাফল্য কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্ব ও অভিজ্ঞতা জনপ্রশাসন ব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে ভূমিকা রাখবে।

শুভেচ্ছা বিনিময়কালে দেশের বীমা খাতের বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়। বীমা শিল্পের উন্নয়ন ও এ খাতে জনআস্থা বাড়াতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইএফের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকী, বিআইএফের সাংগঠনিক সম্পাদক ও রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. একেএম সারোয়ার জাহান জামীল এবং নির্বাহী সদস্য ও এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা বায়েজিদ মুজতবা সিদ্দিকী এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।