সংবাদ বিজ্ঞপ্তি: প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর এস.কে.এস টাওয়ারের সেনা গৌরব হলে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আকতার। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব আবুল হাসনাত মুহাম্মদ শামীম।
সভায় চেয়ারম্যান কোম্পানির বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন। তিনি শেয়ারহোল্ডারদের সহযোগিতা ও আস্থার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতে গ্রাহকসেবা আরও আধুনিক ও কার্যকর করার পাশাপাশি তাদের স্বার্থ সংরক্ষণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য, শেয়ারহোল্ডার, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামছুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।