সংবাদ বিজ্ঞপ্তি: পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বগুড়া অঞ্চলের ২৭৩ জন বীমা গ্রাহকের ২ কোটি ৩৭ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বগুড়ার টিএমএসএস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করা হয়। একই অনুষ্ঠানে কোম্পানির ব্যবসা উন্নয়ন সভাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন ও ডিএমডি মো. কামাল হোসেন। সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান মিলু।
এ সময় কোম্পানির এসজিএম তানভীর আল আজাদ নাঈম, প্রকল্প ইনচার্জ সিদ্দিকুর রহমান ও এস এম শফিকুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।