মেটলাইফের বীমা সুবিধা পাবেন পেপসিকোর কর্মীরা

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশে পেপসিকোর কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের বীমা সুরক্ষা দিতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে পেপসিকো বাংলাদেশ প্রাইভেট লিমিটেড।

চুক্তির আওতায় পেপসিকোর কর্মী ও তাদের নির্ভরশীলরা দুর্ঘটনা, অক্ষমতা ও জীবনহানির ঝুঁকিতে আর্থিক সুরক্ষা পাবেন। পাশাপাশি ইন-পেশেন্ট, আউট-পেশেন্ট ও মাতৃত্বকালীন চিকিৎসা বীমা সুবিধাও পাবেন তারা।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পেপসিকো বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রণব মেহতা এবং মেটলাইফ বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ কর্পোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামান।

দাবি নিষ্পত্তি, ডিজিটাল ড্যাশবোর্ড, ক্যাশলেস হাসপাতালে ভর্তি ও অ্যাম্বুলেন্স সেবাসহ বিভিন্ন সুবিধা বিবেচনায় মেটলাইফকে বীমা প্রদানকারী হিসেবে নির্বাচন করেছে পেপসিকো।

২০২৫ সালে মেটলাইফ বাংলাদেশ ২ হাজার ৮৫৩ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটি ১ হাজার ৩৮৪ কোটি টাকার দাবি নিষ্পত্তি করেছে।

মেটলাইফ বাংলাদেশ বর্তমানে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহককে বীমা সেবা দিচ্ছে। এ ছাড়া ৯০০টির বেশি প্রতিষ্ঠানের ৩ লাখের বেশি কর্মী ও তাদের নির্ভরশীল সদস্য প্রতিষ্ঠানটির বীমা সুরক্ষার আওতায় রয়েছেন।

পেপসিকো বাংলাদেশ প্রাইভেট লিমিটেড বৈশ্বিক খাদ্য ও পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান পেপসিকোর বাংলাদেশভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান। বাংলাদেশে প্রতিষ্ঠানটির ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে পেপসি, সেভেন আপ, মাউন্টেন ডিউ, মিরিন্ডা, লে’স, কুরকুরে, অ্যাকুয়াফিনা ও কোয়াকার ওটস।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।