মালয়েশিয়ায় তাকাফুল প্রশিক্ষণে অংশ নিল বেঙ্গল ইসলামি লাইফ

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: তাকাফুল ব্যবস্থাপনায় আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে মালয়েশিয়ায় আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিনিধি দল।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শরি’আহ পরামর্শ ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আদল এডভাইজরির আয়োজনে গত ২৫ ও ২৬ আগস্ট ২০২৬ তারিখে দুই দিনব্যাপী ‘এক্সিকিউটিভ ট্রেনিং ইন তাকাফুল ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে বেঙ্গল ইসলামি লাইফের পক্ষে অংশ নেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম, শরি’আহ সুপারভাইজরি বোর্ডের সদস্য ও মুরাক্বিব মুফতি আব্দুল্লাহ মাসুম, সিএসএএ এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) সামসুল ইসলাম।

প্রশিক্ষণের প্রথম দিনে মালয়েশিয়ার তাকাফুল ও রি-তাকাফুল খাত, সংশ্লিষ্ট আইন ও নিয়ন্ত্রক কাঠামো, তাকাফুল পণ্য, শরি’আহ গভর্ন্যান্স, শরি’আহ মডেল এবং কমিশন ও ব্যয় নিয়ন্ত্রণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীরা মালয়েশিয়ার বিভিন্ন তাকাফুল ও রি-তাকাফুল প্রতিষ্ঠান এবং নিয়ন্ত্রক সংস্থা মালয়েশিয়া তাকাফুল অ্যাসোসিয়েশন পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্পর্কে ধারণা নেয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তারা।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন আদল এডভাইজরির প্রতিষ্ঠাতা ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মুফতি ড. ইউসুফ সুলতান।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।