সংবাদ বিজ্ঞপ্তি: যশোরে কোটি টাকার প্রিমিয়াম সংগ্রহের মাইলফলক অর্জন উদযাপন করেছে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের যশোর সার্ভিস পয়েন্ট অফিস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) যশোরের জেস টাওয়ারে অবস্থিত ক্যাফে ডেলাইট রেস্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন কর্মকর্তা, গ্রাহক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
আয়োজনে প্রধান অতিথি ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম। সভাপতিত্ব করেন যশোর সার্ভিস পয়েন্ট অফিসের ইনচার্জ ও সহকারী প্রকল্প প্রধান মো. এনামুল হক।
এতে আরও উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মডেল প্রকল্প প্রধান মো. আবুল হাশেম, উপ-প্রকল্প প্রধান (মডেল) এ্যাড. মো. শামসুল হক, রিজিয়নাল সেলস ম্যানেজার মো. আবুল কালাম আজাদ এবং মো. মিজানুর রহমান।
এম. এম. মনিরুল আলম যশোর অফিসের এ অর্জনের জন্য সংশ্লিষ্ট উন্নয়ন কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি বলেন, প্রিমিয়াম সংগ্রহে এ ধরনের অগ্রগতি কোম্পানির ব্যবসায়িক সম্প্রসারণে সহায়ক হবে। একই সঙ্গে তিনি ২০২৬ সালের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে কর্মকর্তাদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য শরিয়াহভিত্তিক বীমা ব্যবস্থা গুরুত্বপূর্ণ হতে পারে। শরিয়াহভিত্তিক বীমার মাধ্যমে গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কাজ করছে।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।