গ্রাহকের মৃত্যুদাবির ১ লাখ ৮০ হাজার টাকার চেক দিল জেনিথ ইসলামী লাইফ

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গ্রাহক বিশ্বজিৎ আশ্চার্য্যের মৃত্যুদাবির ১ লাখ ৮০ হাজার টাকার চেক নমিনির কাছে হস্তান্তর করেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটে আয়োজিত চেক হস্তান্তর ও উন্নয়ন সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নমিনির হাতে চেকটি তুলে দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সভাপতি মো. মমিনুর রশিদ শাইন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সংগঠন প্রধান মুহাম্মদ কামরুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উন্নয়ন কর্মকর্তা মো. চান মিয়া।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠন প্রধান এম আমিনুল ইসলাম চৌধুরী, সিনিয়র উন্নয়ন কর্মকর্তা মো. মোকলেসুর রহমান, মো. আলতাফ হোসেন, মো. রুহুল আমিন এবং হাসান সরদার জুয়েল।

এ সময় জেনিথ ইসলামী লাইফের প্রায় শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।

সভায় বীমা ব্যবসার প্রসার, গ্রাহকসেবার মানোন্নয়ন, নিয়মিত প্রিমিয়াম আদায় এবং সাধারণ মানুষের কাছে বীমার সুবিধা পৌঁছে দেয়ার বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনায় মৃত্যুদাবি পরিশোধের মাধ্যমে গ্রাহক ও পরিবারের আর্থিক সুরক্ষায় বীমার ভূমিকার বিষয়টি তুলে ধরা হয়।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।