বীমা খাতে অবদানের জন্য ডিআরইউ'র সম্মাননা পেলেন কাজিম উদ্দিন

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: বীমা খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনকে সম্মাননা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিআরইউর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেয়া হয়।

রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কাজিম উদ্দিনের হাতে সম্মাননা তুলে দেন।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং দলটির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ সংগঠনটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি ব্যাংক, বীমা, শিল্প ও ব্যবসা-বাণিজ্য খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।