ব্যবসায়িক অগ্রগতি ও গ্রাহকসেবা নিয়ে পপুলার লাইফের সভা

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কোম্পানির ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা, গ্রাহকসেবা উন্নয়ন এবং বীমা দাবি দ্রুত নিষ্পত্তির বিষয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের পিএইচপি টাওয়ারের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির ফাইন্যান্স ডিরেক্টর ও পিপলস ইনস্যুরেন্স পিএলসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী হোসেন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির। এছাড়া সিনিয়র ডিএমডি, ডিএমডি, প্রকল্প পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন।

প্রধান অতিথি মোহাম্মদ আলী হোসেন চৌধুরী বলেন, ‘সততা, পরিশ্রম ও পেশাদারিত্ব বজায় রেখে গ্রাহক সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।’

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী বলেন, ‘বীমা দাবি দ্রুত ও যথাযথভাবে পরিশোধসহ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পপুলার লাইফ দেশের বীমা খাতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।’

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।