সংবাদ বিজ্ঞপ্তি: ‘মেটলাইফ হেলথ সেভিংস প্ল্যান’ (এমএইচএসপি) নামে নতুন একটি স্বাস্থ্যবীমা চালু করেছে মেটলাইফ বাংলাদেশ। এতে ভবিষ্যতের চিকিৎসা ব্যয়ের জন্য সঞ্চয়ের পাশাপাশি গুরুতর অসুস্থতাসহ বিভিন্ন ঝুঁকির বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষা নেয়ার সুযোগ থাকবে।
ভবিষ্যতের চিকিৎসা ব্যয়ের জন্য গ্রাহকদের আর্থিকভাবে প্রস্তুত করতে পরিকল্পনাটি তৈরি করা হয়েছে। এর আওতায় তারা স্বাস্থ্যসেবা ব্যয়ের জন্য আলাদা তহবিল গড়ে তুলতে পারবেন।
পরিকল্পনাটির অন্যতম বৈশিষ্ট্য ‘মেটলাইফ হেলথ ওয়ালেট’। এতে গ্রাহকেরা ভবিষ্যতের স্বাস্থ্যসেবা ব্যয়ের জন্য অতিরিক্ত অর্থ জমা রাখতে পারবেন। প্রযোজ্য হারে ওই অর্থের ওপর সুদ যোগ হবে।
পলিসির দ্বিতীয় বছর থেকে জমা হওয়া অর্থের নির্ধারিত একটি অংশ স্বাস্থ্যসেবা ব্যয়ে ব্যবহার করা যাবে। এ জন্য গ্রাহকদের একটি হেলথ কার্ড দেয়া হবে। কার্ডটির মাধ্যমে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে সরাসরি বিল পরিশোধ করা যাবে। তবে এ কার্ড দিয়ে নগদ অর্থ তোলা যাবে না।
মেটলাইফের তথ্য অনুযায়ী, গ্রাহকেরা প্রয়োজন অনুযায়ী ‘হেলথ এসেনশিয়াল’ বা ‘হেলথ এক্সটেনসিভ’-এর মতো রাইডার যুক্ত করে গুরুতর অসুস্থতার ক্ষেত্রে অতিরিক্ত সুরক্ষা নিতে পারবেন। কোন কোন রোগ ও পরিস্থিতি এর আওতায় থাকবে, তা বীমা চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত হবে।
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমাদ বলেন, স্বাস্থ্যসেবার ব্যয়ের জন্য গ্রাহকদের আগে থেকে আর্থিক প্রস্তুতি নেয়ার সুযোগ দিতে এমএইচএসপি চালু করা হয়েছে।
মেটলাইফ বাংলাদেশ বর্তমানে প্রায় ১০ লাখ ব্যক্তিগত ও ৯০০টির বেশি করপোরেট গ্রাহককে সেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে।
২০২৫ সালে প্রতিষ্ঠানটি ২ হাজার ৮৫৩ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করে। এর মধ্যে স্বাস্থ্য ও চিকিৎসাসংক্রান্ত দাবি ছিল ৩১৩ কোটি টাকা।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।