আস্থা লাইফের সপ্তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সপ্তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সেনাসদরের সিএএস সেক্রেটারিয়েট কনফারেন্স রুমে সভাটির আয়োজন করা হয়। এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের ২৯তম (৩/২০২৬) সভা অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন আস্থা লাইফের চেয়ারম্যান ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এতে কোম্পানির ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য পরিচালক, মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন করা হয়। এ ছাড়া কোম্পানির বিভিন্ন কার্যক্রম ও সার্বিক অর্জন তুলে ধরা হয়।

সভায় বীমাগ্রাহকদের জন্য প্রতি হাজার টাকা বীমা অঙ্কের বিপরীতে ৪০ টাকা হারে পলিসি বোনাস এবং শেয়ারহোল্ডারদের জন্য ৩.১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়।

এ ছাড়া কোম্পানির ২০২৬ অর্থবছরের নিরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য নতুন অডিট ফার্ম নির্বাচন করা হয়।

কোম্পানির চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামান আস্থা লাইফের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আশাবাদ প্রকাশ করেন।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।