সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফের ঈদ পুনর্মিলনী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ জুলাই) ঢাকার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ। অনুষ্ঠানে সংগঠন প্রধানগণ ছাড়াও বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অবজেকশন হ্যান্ডেলিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন প্যানেল প্রশিক্ষক মোহাম্মদ আলামিন।
এসময় কোম্পানির জুন-২০২২ মাসের ব্যবসা সফল কর্মকর্তাদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।