যশোরে ফার্স্ট ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩, ১২:২৬ এএম

যশোর সেনানিবাসে ফার্স্ট ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কাপ গলফ টুর্নামেন্ট-২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুলাই) যশোর গলফ এন্ড কান্ট্রি ক্লাবে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি: যশোর সেনানিবাসে ফার্স্ট ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কাপ গলফ টুর্নামেন্ট-২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুলাই) যশোর গলফ এন্ড কান্ট্রি ক্লাবে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যশোর সেনানিবাসের জিওসি ও যশোর গলফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ ও ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন।

টুর্নামেন্টে যশোর, ঢাকা, খুলনাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ১০৩ জন গলফার অংশ নেন। এতে গলফার মো. নুর-ই-আলম সিনিয়র উইনার, মিসেস ফারজানা ইসলাম লেডি উইনার, আব্দেল মুঈদ বিন ফিদা সিফাত জুনিয়র উইনার ও আলী ফারজাদ ইসলাম লাজিম সাব জুনিয়র উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে যশোর সেনানিবাসের উর্ধ্বতন সেনা কর্মকর্তাবৃন্দ ও ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আগত সেনা কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যশোর ক্যান্টনমেন্টর জিওসি মেজর জেনারেল মো. মাহবুবুর রশীদ ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিনের হাতে বিশেষ সম্মাননা স্বরূপ ক্রেস্ট তুলে দেন। 

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।