সংবাদ বিজ্ঞপ্তি: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেন, সাবেক সংসদ সদস্য ও সিআইপি, বিশিষ্ট বীমা ব্যক্তিত্বের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার (২৪ মে) কোম্পানির প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মজিবুল ইসলাম, মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার, কোম্পানি সেক্রেটারী মো. মিজানুর রহমান ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুকুমার চন্দ্র রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান কার্যালয়ের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ । উক্ত স্মরণ সভায় এই মহিয়ান ব্যক্তির কর্মময় জীবনের উল্লেখযোগ্য কিছু স্মৃতি চারণ করে তাঁর আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয় এবং গরীব দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।