মৃত্যুদাবির চেক হস্তান্তর করল সন্ধানী লাইফ

সংবাদ বিজ্ঞপ্তি: জনপ্রিয় অভিনেতা শামস ইবনে ওবায়েদ (শামস সুমন) এর মৃত্যুদাবির ২ লাখ টাকার চেক মাত্র দুই কর্মদিবসের মধ্যে পরিশোধ করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত ২৫ মার্চ (বুধবার) ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড (চ্যানেল আই) এর কনফারেন্স রুমে চ্যানেল আই কর্তৃপক্ষ ও শামস ইবনে ওবায়েদ (শামস সুমন) এর স্ত্রীর নিকট এই চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মজিবুল ইসলাম, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ ইদ্রিস মিয়া তালুকদার ও কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুর রহমান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ এবং মরহুমের স্ত্রী সহ পরিবারের সদস্যগণ।




