মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলামের মৃত্যু

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পিএম

নিজস্ব প্রতিবেদক: মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে বীমা খাতে এবং কোম্পানির সকল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহাম্মদ এক শোকবার্তায় জানান, "তার চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।" তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মো. নজরুল ইসলাম কর্মজীবনে একজন দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে সহকর্মীরা একজন অভিজ্ঞ ব্যক্তিত্বকে হারালেন।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।