ডিআরইউ’র দুই সদস্যের মৃত্যুদাবি পরিশোধে ৬ লাখ টাকা দিল ন্যাশনাল লাইফ

সংবাদ বিজ্ঞপ্তি: গ্রুপ বীমা চুক্তির আওতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর দুই সদস্যের মৃত্যুদাবির অর্থ পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
মঙ্গলবার (১৯ মে) ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রয়াত সদস্য নিখিল মানখিন ও শ্যামল কান্তি নাগের পরিবারের হাতে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকার দুটি চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের কল্যাণে গ্রুপ বীমা একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করছে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে সদস্যদের আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং সংকটের সময়ে পরিবারগুলো তাৎক্ষণিক সহায়তা পাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সদস্যরা, যার মধ্যে ছিলেন যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া এবং কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরীসহ ন্যাশনাল লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



