আস্থা লাইফ পরিচালনা পর্ষদের ২৮তম সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ সেনাবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের ২৮তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সেনাবাহিনী সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, অন্যান্য পরিচালকবৃন্দ এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অব.)-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় কোম্পানির আধুনিক ও গুণগত মার্কেটিং কার্যক্রম, আকর্ষণীয় ও উদ্ভাবনী বীমা পরিকল্পনা প্রণয়ন, ব্যাপক প্রচার-প্রচারণার লক্ষ্যে ব্র্যান্ডিং, স্ট্র্যাটেজিক বিজনেস প্ল্যানিং, গবেষণা ও উন্নয়ন, স্বচ্ছ যাচাই প্রক্রিয়া অনুসরণ, টেকসই কর্মপন্থা প্রণয়ন এবং দীর্ঘমেয়াদি নিরাপদ বিনিয়োগ পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় চেয়ারম্যানের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের সদস্যরা কোম্পানির সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।